অভ্যন্তরীণ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন সং...

অভ্যন্তরীণ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত বিজ্ঞপ্তি

March 10, 2023 (১০ মার্চ) 09:00 AM - 05:00 PM বিদ্যালয় অডিটরিয়াম হল রুম
এতদ্বারা বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও লিখন দক্ষতার বিকাশে আগামী ১০ই মার্চ ২০২৩ শনিবার বিদ্যালয়ে এক অভ্যন্তরীণ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিযোগিতা সংক্রান্ত বিবরণ নিচে দেওয়া হলো:

তারিখ ও সময়: ১০ই মার্চ ২০২৩ সকাল ১০:০০ টা
স্থান: বিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুম

ক' বিভাগ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী):
বিষয়: 'আমার স্বপ্নের বাংলাদেশ' / 'পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজ']
সময়: ১ ঘণ্টা (সর্বোচ্চ ৫০০ শব্দ)

খ' বিভাগ (৯ম ও ১০ম শ্রেণী):
বিষয়: 'দেশ গঠনে তরুণ সমাজের ভূমিকা' / 'তথ্যপ্রযুক্তির বিকাশে বাংলাদেশ']
সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট (সর্বোচ্চ ৮০০ শব্দ)

নিয়মাবলী:
১. আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১০ই মার্চ ২০২৩ তারিখ মধ্যে নিজ শ্রেণী শিক্ষকের নিকট নাম নিবন্ধভুক্ত করতে হবে।
২. প্রতিযোগিতার দিন প্রয়োজনীয় লেখার কাগজ বিদ্যালয় থেকে সরবরাহ করা হবে। শিক্ষার্থীদের কেবল কলম নিয়ে আসতে হবে।
৩. বিজয়ী শিক্ষার্থীদের আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।

শেখ সাইফুল ইসলাম
অধ্যক্ষ
এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজ

ইভেন্ট তথ্য

  • তারিখ: Mar 10, 2023
  • সময়: 09:00 AM - 05:00 PM
  • স্থান: বিদ্যালয় অডিটরিয়াম হল রুম
  • ক্যাটেগরি: Academic
যোগাযোগ / নিবন্ধন তথ্য